১১ বছর পর আবারও পুরোনো ঠিকানায় দিনিয়ে

ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে
ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে | ছবি: সংগৃহীত
0

ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ১১ বছর পর আবার স্বদেশ প্রত্যাবর্তন হলো তার। পুরোনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই আবার ফেরাল তাকে।

অ্যাস্টন ভিলা থেকে ৩৩ বছর বয়সী এ লেফট-ব্যাককে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে পিএসজি। গতকাল (রোববার, ৯ জুলাই) এক বিবৃতিতে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। ২০১৩ থেকে ২০১৫ দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছিলেন দিনিয়ে।

জিতেছিলেন দুটি লিগ আঁসহ বেশ কয়েকটি শিরোপা। এরপর রোমা, বার্সেলোনা ও এভারটন ঘুরে ২০১৮ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরে খেলেছেন ১৮২ ম্যাচ।

উনাই এমেরির অধীনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ২০২৬ সালে ইউরোপা লিগ জিততেও সাহায্য করেন। বার্সেলোনায় থাকাকালে একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপও জিতেছেন দিনিয়ে।

ইংল্যান্ডে আট বছর কাটানোর পর এবার নিজ দেশের ফুটবলে ফিরলেন এ অভিজ্ঞ ফরাসি ডিফেন্ডার।

জেআর