অন্তর্বর্তী কোচ গিয়ের্মো হায়েসের অধ্যায়ও শেষ হতে যাচ্ছে। এমএলএসের নিয়ম ভাঙায় এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ায়, ইন্টার মিয়ামির হয়ে হয়তো নিজের শেষ ম্যাচও পরিচালনা করে ফেলেছেন তিনি।
গত ১৪ এপ্রিল ব্যক্তিগত কারণে হাভিয়ের মাচেরানো পদত্যাগ করলে দায়িত্ব নেন হায়েস। তবে বিশ্বকাপ বিরতির পর মিয়ামির পারফরম্যান্স ছিলো হতাশাজনক নয় ম্যাচে জয় মাত্র তিনটি।
নতুন কোচ গঞ্জালেসের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক খুব গভীর না হলেও, দুজনের ক্যারিয়ারে আছে পুরোনো যোগসূত্র। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে গঞ্জালেসের শেষ দুই ম্যাচেই ছিলেন মেসি।





