বয়স শুধু সংখ্যা, আবারও ইতিহাস গড়লেন রোনালদো

রোনালদো
রোনালদো | ছবি : সংগৃহীত
0

বয়সকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে আবারও ইতিহাসে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে রেকর্ড গড়া গোল করলেন সেই সঙ্গে দলকেও জেতালেন এই পর্তুগিজ তারকা।

সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে আল নাসরের দুই-এক গোলের জয়ের দিনে জয়সূচক গোলটি আসে রোনালদোর পা থেকেই। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে সর্বোচ্চ ১০৪ গোলের রেকর্ড গড়েন রোনালদো। ভেঙে দেন মোহাম্মদ আল সাহলাওয়ির ১০৩ গোলের এক দশকের পুরনো রেকর্ড।

আরও পড়ুন:

যেখানে সাহলাওয়ির লেগেছিল ১০ বছর, সেখানে মাত্র সাড়ে তিন বছরেই এই মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। এই গোলের মাধ্যমে নিজের ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করে ফেললেন তিনি।

১ হাজার গোলের স্বপ্ন থেকে এখন তিনি মাত্র ২২ গোল দূরে। রোনালদোর রেকর্ড গড়ার দিনে এই জয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান শক্ত করল আল নাসর।

এফএস