নিউইয়র্কের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে কামিলা রাখিমোভার বিরুদ্ধে প্রথম সেটে তিন-শূন্য ব্যবধানে এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। ঠিক তখনই কোর্টজুড়ে ছড়িয়ে পড়ে গাঁজার তীব্র গন্ধ।
সাবালেঙ্কা বিষয়টি তাৎক্ষণিক আম্পায়ারকে জানান এবং গন্ধটিকে ‘অত্যন্ত তীব্র’ উল্লেখ করে খেলা সাময়িকভাবে বন্ধের অনুরোধ করেন। আম্পায়ার ম্যাচ অফিশিয়ালদের সাথে কথা বলে কিছু সময় ম্যাচ বন্ধ রাখেন।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত ম্যাচটি জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলার সময় এমন তীব্র গন্ধ সামলানো কঠিন, তাই ভক্তদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। শুধু সাবালেঙ্কাই নন, এর আগে কেটি বোল্টার, নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরেভের মতো তারকারাও ইউএস ওপেনে গাঁজার গন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।




