ইউরোপীয় ফুটবলে রাতে থাকছে যেসব ম্যাচ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইউরোপীয় ফুটবলে আজ রোমাঞ্চকর এক রাত। একদিকে স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা বজায় রাখার মিশনে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা; অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লন্ডন ডার্বিতে মুখোমুখি আর্সেনাল ও চেলসি। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ এভারটন।

লা লিগায় মেসতায়া স্টেডিয়ামে আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সা এই ম্যাচেও জয় পেতে মরিয়া। চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন ইয়ামাল একাদশে থাকবেন কি না, তা ঠিক হবে আলোচনার পর।

এছাড়া হাঁটুতে চোট পাওয়া গাভি মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। বিপরীতে ইনজুরি জর্জরিত ভ্যালেন্সিয়া রয়েছে পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে। তিন ম্যাচে তাদের নামের পাশে মাত্র ১ পয়েন্ট।

ইংলিশ ফুটবলে লন্ডন ডার্বিতে আর্সেনালের মুখোমুখি চেলসি। চলতি মৌসুমে কোনো গোল হজম না করা মিকেল আর্তেতার আর্সেনাল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সিদ্ধহস্ত। তবে তাদের মূল দুশ্চিন্তা লেফ্ট উইংয়ে বিকল্পের অভাব।

আরও পড়ুন:

বিপরীতে চেলসি কোচ শাবি আলোন্সো আস্থা রাখছেন কাউন্টার অ্যাটাকের ফুটবলে। তবে প্রিমিয়ার লিগে মুখোমুখি দেখায় এগিয়ে গানাররা। শেষ ১০ ম্যাচে আর্সেনালের ৬ জয়ের বিপরীতে ব্লুদের জয় মাত্র একটিতে, ড্র হয়েছে বাকি তিন ম্যাচ।

ইপিএলে রাতের অন্য ম্যাচে এভারটনের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি দলগুলোর চেয়ে ট্রান্সফার উইন্ডোতে কম খরচ করলেও বড় শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী কোচ মাইকেল ক্যারিক।

ব্রাইটন থেকে ৭০ মিলিয়ন পাউন্ডে আসা মিডফিল্ডার কার্লোস বালেবা, আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমান্স আসায় আগের চেয়ে ইউনাইটেড স্কোয়াড অনেক বেশি ভারসাম্যপূর্ণ। রক্ষণ ও স্ট্রাইকিং পজিশনে কিছুটা দুর্বলতা থাকলেও প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে আনতে নিজেদের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে রেড ডেভিলরা।

এসএইচ