পিচ রোলারের ধাক্কায় আহত ইংলিশ উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড

অ্যান্ড্রোস টাউনসেন্ড
অ্যান্ড্রোস টাউনসেন্ড | ছবি: এখন টিভি
0

ফুটবল মাঠে এবার অদ্ভুত এক দুর্ঘটনার মুখোমুখি হলেন ইংলিশ উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড। থাইল্যান্ডের লিগ ম্যাচে ওয়ার্ম-আপ করার সময় ঘটে এই দুর্ঘটনা।

ম্যাচ শুরুর আগে মাঠের পিচ রোলারের নিচে চাপা পড়েন সাবেক এই টটেনহ্যাম ইংলিশ ফুটবলার।

ওয়ার্ম-আপের সময় শূন্যে ভেসে আসা বলকে ব্যাক হিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার, কিন্তু হঠাৎ পিছন থেকে আসা পিচ রোলার অ্যান্ড্রোস টাউনসেন্ডের পায়ের উপর উঠে যায়।

ইএ