লা লিগা: রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ

লা লিগা
লা লিগা | ছবি: সংগৃহীত
0

মৌসুমের প্রথম ডার্বিতে আজ রাতে লা লিগায় মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আজ একদিকে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার কাছে যাওয়ার লড়াই, অন্যদিকে থাকবে শহরের শ্রেষ্ঠত্বের মর্যাদাও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ১৫ মিনিটে।

মাদ্রিদ ডার্বি। শহরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। যে ম্যাচ পয়েন্ট কিংবা মাঠের দ্বৈরথের পাশাপাশি হয়ে ওঠে আত্মমর্যাদার লড়াইও।

মৌসুমের প্রথম ডার্বিতে আজ আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হোসে মরিনিওর দলকে আতিথ্য দেবে দিয়েগো সিমিওনে বাহিনী। যদিও মাঠের লড়াই শুরু হওয়ার পর আতিথ্যের ছিঁটেফোঁটাও থাকবে কি না সংশয় থেকেই যায়।

লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর অ্যাতলেটিকোর সংগ্রহ ১৩ পয়েন্ট। সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। এই ম্যাচ হারলেই লিগ জয়ের দৌড়ে আসবে বড় ধাক্কা। আর তাই ম্যাচের উত্তেজনা অনুভব করলেও মাদ্রিদ ডার্বি নিয়ে সতর্ক রিয়াল কোচ হোসে মরিনিও।

সাম্প্রতিক ডার্বি ইতিহাস আজকের ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলছে। মার্চে সর্বশেষ লিগ সাক্ষাতে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল রিয়াল। কিন্তু গত মৌসুমের সেপ্টেম্বরে এই মেট্রোপলিটানোতেই অ্যাতলেটিকো ৫-২ গোলে জয় পেয়েছিল। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে ৩ জয় রিয়ালের, দুটি অ্যাতলেটিকোর।

রিয়ালের আক্রমণভাগে থাকছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে এরই মধ্যে আট গোল করেছেন এমবাপ্পে। গোল না পেলেও ম্যাচে প্রভাব রাখছেন ভিনি। চলতি মৌসুমে ৪ গোল করা অ্যালেক্স বায়েনার দিকে তাকিয়ে থাকবে অ্যাতলেটিকো।

এফএস