মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী জার্সি
মেসির বিদায়ী জার্সি | ছবি : সংগৃহীত
0

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন কিংবদন্তি লিওনেল মেসি। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আকাশী-নীলদের বিশেষ সিরিজ। মেসির শেষ ম্যাচে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থরাও। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর মেসির বিদায়ী মুহূর্ত ঘিরে এখন আবেগে ভাসছে আর্জেন্টিনা।

চলতি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার মাঝে একটি ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে চূড়ান্তভাবে বিদায় জানাবেন লিওনেল মেসি। ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার অনুশীলনে ফিরেছে আবেগঘন সেই মুহূর্তের প্রস্তুতি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন মেসি। ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের মধ্যেও আর্জেন্টাইন অধিনায়ক আরেকবার খেলতে রাজি হওয়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, মেসির বিদায়ী সংবর্ধনার জন্য এটাই উপযুক্ত সময়।

আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এই বিশেষ সিরিজ। এরপর বুয়েনস আয়ার্সের রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। সতীর্থদের জন্যও এটি হয়ে উঠছে স্মরণীয় এক অধ্যায়। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যই মেসির শেষ ম্যাচে যোগ দেবেন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে স্পেনের কাছে হারের পর এবারই প্রথম খেলতে নামবে আর্জেন্টিনা। কোচ স্কালোনির মতে, ফাইনালের সেই হার ছিল দলের জন্য ‘বড় ধাক্কা’।

দীর্ঘ দুই দশক ধরে আর্জেন্টিনার আক্রমণের প্রতীক মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয় সহ অসংখ্য স্মৃতির পর এবার আন্তর্জাতিক ফুটবলে তার শেষ অধ্যায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

জেআর