গোপালগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী মোহামেডান। এবারের ফেডারেশন কাপে এটিই তাদের প্রথম ম্যাচ।
জাতীয় দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে তারা। দিনের আরেক ম্যাচে সিটি ক্লাব খেলবে পুলিশ এফসির বিপক্ষে। নামের ভারে কিছুটা পিছিয়ে থাকলেও স্কোয়াড বিবেচনায় দুই দলই বেশ শক্তিশালী।
মানিকগঞ্জে মুখোমুখি হবে দুই দল। আর বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্সের। মুন্সিগঞ্জের এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে কিংস। তিন ভিন্ন মাঠে সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।





