আজ (সোমবার, ৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। নিহত বাংলাদেশির নাম মো. সজিব হোসেন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
গতকাল (রোববার, ৪ অক্টোবর) মারা যান সজিব। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।
তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।





