এমন সময় গার্দিওয়ালা ইতিহাদে আসছেন যখন ম্যান সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগের ১১৪টিতেই অপরাধের প্রমাণ পাওয়া গেছে। সিটির এমন কঠিন ও খারাপ সময়েও পূর্ণ সংহতি জানিয়ে পাশে দাড়িয়েঁছেন সাবেক সফল এই কোচ।
মাঠে আসার আগেই সামাজিক মাধ্যমে সিটির মালিক, খেলোয়াড় ও ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান, সিটির এমন বিপদের দিনে আগের চেয়ে আরও শক্তভাবে তিনি ক্লাবের সাথে আছেন। তারই ধারাবাহীকতায় এবার মাঠে এসে নিজের সমর্থন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এই স্প্যানিশ কোচ।
অভিযোগ প্রমানের পর প্রথমবার ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টার সিটি।





