চাহিদার চাপে লিলি লোশন, উৎপাদন বাড়ানোর উদ্যোগ রিমার্কের

একটি সুপার শপের ছবি
একটি সুপার শপের ছবি | ছবি: এখন টিভি
0

শীত আসার আগেই বডি লোশনের বাজারে যেন আগাম হাওয়া। মৌসুমের চাহিদা পুরোপুরি তৈরি হওয়ার আগেই বিক্রি ও সরবরাহ নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানকে। বিশেষ করে লিলি বডি লোশনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের পর, বাজারে চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে তারা।

বাজার ঘুরে দেখা যায়, মৌসুমি চাহিদা সামনে রেখে খুচরা দোকান থেকে সুপারশপ—সবখানেই বডি লোশনের মজুত ও সরবরাহে গুরুত্ব দিচ্ছেন বিক্রেতারা। রিমার্কের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে শুধু আধুনিক বিপণনকেন্দ্রগুলোয় সবার আগে বিপুল পরিমাণ লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। যা গেলো বছরের তুলনায় কয়েকগুণ বেশি।

মৌসুমি চাহিদা বিবেচনায় নিয়ে এবার আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রিমার্ক। প্রতিষ্ঠানটির মডার্ন ট্রেড চ্যানেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, ‘লিলির পাশাপাশি নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের ভাল সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপ এবং আধুনিক বিপণনকেন্দ্রে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে। গত বছরের অভিজ্ঞতার আলোকে এবার দুই ব্র্যান্ডের লোশন বিক্রিতে গুরুত্ব দেয়া হচ্ছে।

এছাড়া চলতি মৌসুমে লোশন বিক্রির লক্ষ্যমাত্রা সাত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

উৎপাদন পরিকল্পনা ও সরবরাহের বিষয়ে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘লিলি বডি লোশন নিয়ে বাজারের সাড়া বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা বাড়তে থাকায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে।’

ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শীত মৌসুমে চাহিদা বাড়ার সময় উৎপাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখা ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে বিক্রয়কেন্দ্রে পণ্যের ঘাটতি তৈরি হতে পারে। অন্যদিকে, বাজারের চাহিদা বিবেচনা না করে উৎপাদন বাড়ালে মজুত ব্যবস্থাপনায় চাপ তৈরির ঝুঁকি থাকে।

এ পরিস্থিতিতে বাজারের চাহিদা ও বিক্রয়কেন্দ্রের তথ্য বিবেচনায় নিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে রিমার্ক। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আসন্ন শীত মৌসুমে লিলি বডি লোশনের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা।

এসএইচ