রিয়ালের জয়ের দিনে, হারলো ম্যানইউ

রিয়াল মাদ্রিদ, ম্যানইউ আর য়্যুভেন্তাস
রিয়াল মাদ্রিদ, ম্যানইউ আর য়্যুভেন্তাস | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে রাতে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হাই ভোল্টেজ ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ইন্টার মিলান ইউসিএলে মৌসুমের প্রথম জয়ের দেখা পেলেও অঘটনের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফেভারিট হিসেবেই খেলতে নামে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের মঞ্চে লিপজিগের বিরুদ্ধে লস ব্লাঙ্কোদের জয়ের ব্যবধানও বড়। যদিও প্রথম ৪০ মিনিট স্বাগতিকদের আটকে রেখেছিল জার্মান ক্লাবটি। ৪৩ মিনিটে ডেডলক ভাঙেন বার্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে এটাই তার প্রথম গোল।

বিরতির পর আরো ৩ গোলের দেখা পায় রিয়াল। ৫২ মিনিটে আর্দা গুলার ও ৮৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপে। মিনিট দুয়েক পর লিপজিগের হয়ে তিডিয়াম গোমিস ব্যবধান কমালেও ইয়ান দিওমান্দের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচের সবগুলো জিতলেও গোল ব্যবধানে টেবিলের চার নম্বরে রিয়াল।

রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে অবশ্য জয়ের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের কেউই। প্রথম একাদশে না থাকলেও বুকায়ো সাকার ইনজুরিতে ভাগ্য খোলে এবেরচি এজের। সেই সুযোগ কাজে লাগিয়ে গানারদের এগিয়ে দেন এই মিডফিল্ডার। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে বাভারিয়ানরা। হ্যারি কেইনের অ্যাসিস্টে গোল করেন আলফনসো ডেভিস।

৬১ মিনিটে স্পট কিক থেকে বায়ারনকে এগিয়ে দেন কেইন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। ৮২ মিনিটে বুদ্ধিদীপ্ত শটে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়্যাল নয়্যারকে বোকা বানান ডেকলান রাইস। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বায়ার্নের অবস্থান ১৪ নম্বরে।

একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। কার্লোস অগাস্তোর একমাত্র গোলে শাখতার দোনেৎস্ককে হারিয়েছে নেরাজ্জুরিরা। রাতের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোমোর কাছে ৪-১ ব্যবধান বিদ্ধ্বস্ত হয়েছে রেড ডেভিলরা।

জেআর