আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দুপুরে শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিলো একটি অপপ্রচারকারী দল। আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে গুপ্ত দল। গুপ্তদের সঙ্গে অপপ্রচারে কেউ পারছে না।’

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই।’

ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কারণে ৫ শতাংশ দারিদ্র্য কমে যাবে।’

এসময় তিনি আরও বলেন, ‘নিরাপদে হিন্দু ধর্মালম্বীরা উৎসব পালন করেছে। বিদেশীরা অংশ নিয়েছে।’

জেআর