ওল্ড ট্রাফোর্ডে জয়ের খোঁজে ইউনাইটেড। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে সমর্থকদের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ রেড ডেভিলদের সামনে। তবে সহজ হবে না কাজটা।
দুর্দান্ত ছন্দে থাকা বোর্নমাউথও চাইবে পয়েন্ট নিয়ে ফিরতে। অন্যদিকে অ্যানফিল্ডে লিভারপুলের সামনে কঠিন পরীক্ষা। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ব্রাইটনকে হারিয়ে ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে মরিয়া অলরেডরা।
তবে আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সফরকারীরাও। দুই ম্যাচেই উত্তেজনার পারদ তুঙ্গে। শেষ হাসি হাসবে কারা ইউনাইটেড ও লিভারপুল, নাকি চমক দেখাবে বোর্নমাউথ ও ব্রাইটন?





