এশিয়ান গেমস: হকি-ক্রিকেট-কারাত সবখানেই ব্যর্থ বাংলাদেশ

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসে ব্যর্থ এক দিন পার করেছে বাংলাদেশ। হকি, ক্রিকেট কিংবা কারাতে সবখানেই ছিলো ব্যর্থতা।

জাপানের নাগাওয়ায় দিনের শুরুতেই হকিতে চীনের বিপক্ষে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এরপর নারী ক্রিকেট ইভেন্টে ভারতের বিপক্ষে ১১৪ রানের শোচনীয় পরাজয় বাংলাদেশের প্রতিনিধিদের। রোড সাইক্লিংয়ে ১৬তম হয়েছেন বাংলাদেশের শাহাদাত। স্বর্ণপদকের সঙ্গে তার ব্যবধান ছিলো ১৬ সেকেন্ডের বেশি।

ছেলেদের ৬০ কেজি কারাতে ইভেন্টে মালয়েশিয়ার হারই শংকরের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেসগের সিয়াম হোসেন।

আবার টেবিল টেনিসে কাজাখাস্তানের বিপক্ষে ছেলে দল এবং চাইনিজ তাইপের কাছে হেরেছে নারী দল। অন্যদিকে বিচ ভলিবলে নারী ও পুরুষ দুই ইভেন্টেই ছিলো হার। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছে বাংলাদেশের ৩ প্রতিযোগী।

এফএস