টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ দল।
ভারতের পাঞ্জাবের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে জিমি, আশরাফুলরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে টুর্নামেন্ট শুরুর বেশ কয়েকদিন আগেই ভারতে পৌঁছায় বাংলাদেশ হকি দল।
টুর্নামেন্টে ২০২১ সালে প্রথমবার কোয়ালিফাই করেই পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশ।
আরও পড়ুন:
মাঝে দুই বছর বাছাইপর্ব পেরিয়ে মূল পর্ব নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ হকি দল।
এবার আবার বাছাইপর্ব শেষে ভারতের পাঞ্চাবে অনুষ্ঠেয় এশিয়ার হকির ওয়ার্ল্ড কাপ খ্যাত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট মাঠে নামার অপেক্ষা লাল সবুজের প্রতিনিধিদের।





