এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদক জয়

বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস
বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস | ছবি: সংগৃহীত
0

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ–ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ–২-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার—বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।

অন্যদিকে কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।

আরও পড়ুন:

এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই স্বর্ণপদক জয়।

বাংলাদেশ আর্চারি ফেডারেশন এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সব আর্চার, কোচ, কর্মকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চারদের আরও সাফল্য কামনা করেছে।

এসএস