বিশ্বকাপের মঞ্চে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচটি একদিকে ফেভারিট আর অন্যদিকে আন্ডারডগের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (সোমবার, ১৫ জুন) রাত ১০টায়।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন সাধারণত পজেশন ফুটবলে ম্যাচ নিয়ন্ত্রণ করে। তাদের মিডফিল্ডে রয়েছে বিশ্বমানের খেলোয়াড়রা, আর তরুণ তারকা লামিনে ইয়ামাল। আক্রমণে অন্যতম বড় হুমকি হতে পারেন তিনি।
অন্যদিকে কেপ ভার্দে চাইবে স্পেনের বিপক্ষে রক্ষণাত্মকভাবে সংগঠিত হয়ে খেলতে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগাতে। তবে গ্রুপ ‘এইচের’ এই ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হবে কেপ ভার্দেকে।





