বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হৃদয়, পেলেন ‘লাল গাড়ি’

‘লাল গাড়ি’ পেলেন হৃদয়
‘লাল গাড়ি’ পেলেন হৃদয় | ছবি : সংগৃহীত
0

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে ১৫৪ রান করে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি আকর্ষণীয় লাল গাড়ি।

পুরস্কার জয়ের পর হৃদয়ের এক সিদ্ধান্ত জয় করে নিয়েছে ভক্তদের মন। তিনি জানিয়েছেন, এই গাড়িটি তিনি উপহার দিতে চান তার মাকে।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ির সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন এক বার্তাও দিয়েছেন এ তরুণ ব্যাটার।

আরও পড়ুন:

হৃদয় লিখেছেন, মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?

মাঠের সাফল্যের পাশাপাশি মায়ের প্রতি ভালোবাসার এই গল্প এখন প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

এফএস