ফিফা বিশ্বকাপ: গ্রুপপর্বের দ্বিতীয় ধাপের খেলা শুরু আজ

ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের সব দলই খেলে ফেলেছে একটি করে ম্যাচ। দলগুলোর দ্বিতীয় ম্যাচ শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) থেকেই। এর মধ্যে আজ মাঠে নামছে আটটি দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পরাজয় দিয়ে আসর শুরু করা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া। লস অ্যাঞ্জেলেসে খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আরও পড়ুন:

স্বাগতিক কানাডার মুখোমুখি হবে গত আসরের আয়োজক দেশ কাতার। ভ্যাঙ্কুভারে খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

আর সকাল ৭টায় গুয়াদালাহারায় ঘরের মাঠে খেলতে নামবে মেক্সিকো, তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এ’ তে দুই দলই তাদের প্রথম ম্যাচে জিতে শুরু করেছিলো তাদের বিশ্বকাপ মিশন।

এসএইচ