আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে ফ্রান্স ও নরওয়ে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ম্যাচে ৬ গোল করার পাশাপাশি মাত্র একটি গোল হজম করেছে ফরাসীরা। অন্যদিকে নরওয়ে সাতটি গোল করলেও হজম করেছে তিনটি। নিজ নিজ দলের হয়ে খেলা দুটি ম্যাচেই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
বোস্টনে হতে যাওয়া এই ম্যাচে তাই বর্তমান সময়ের অন্যতম সেরা দুই স্ট্রাইকারের দ্বৈরথের দিকেও তাকিয়ে থাকবে বিশ্ব। একই সময় টরেন্টোতে ইরাকের মুখোমুখি হবে সেনেগাল বড় ব্যবধানে জিতলে নক আউটের দৌড়ে সেনেগাল টিকে থাকবে।





