‘আজ্জুরি’দের ডাগআউটে ফিরছেন বিশ্বকাপজয়ী পিরলো

সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আন্দ্রে পিরলো
সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আন্দ্রে পিরলো | ছবি: সংগৃহীত
0

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন কাণ্ডারি খুঁজে পেল ইতালি ফুটবল ফেডারেশন। চার বছরের চুক্তিতে ‘আজ্জুরি’দের প্রধান কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আন্দ্রে পিরলো। ইতালির গণমাধ্যমের দাবি, দু’পক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত।

টানা তিন বিশ্বকাপে মুল পর্বে উঠতে ব্যর্থ হওয়া ইতালির কোচের পদ ছাড়েন জেনারো গাত্তুসো। এরপর পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞদের প্রস্তাব দেয়া হলেও তারা ফিরিয়ে দেয় সেই প্রস্তাব।

শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখছে ইতালি ফুটবল ফেডারেশন। খেলোয়াড় হিসেবে পিরলোর বড় সাফল্য ছিলো ইতালির হয়ে ২০০৬ সালের বিশ্বকাপের শিরোপা জয়। কোচ হিসেবে পিরলো ২০২০ সালে য়্যুভেন্তাস অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্ব নেন।

এর কিছুদিন পরেই তাকে য়্যুভেন্তাসের মুল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। ৪৭ বছর বয়সী পিরলোর য়্যুভেন্তাসের হয়ে কোপা ইতালি ইতালিয়ান শিরোপা জিতেন। সবশেষ তিনি কোচিং করাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডে।

জেআর