আইআরজিসি
প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ে সামরিক অবকাঠামো পুনর্গঠন করছে ইরান

প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ে সামরিক অবকাঠামো পুনর্গঠন করছে ইরান

প্রত্যাশার চেয়েও দ্রুততম সময়ে সামরিক অবকাঠামো মেরামত করে ব্যাপকহারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, তেহরানের প্রতিরোধ সক্ষমতা আর সামরিক বাহিনী পুনর্গঠনের গতি দেখে রীতিমতো অবাক ওয়াশিংটন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চারের দুই তৃতীয়াংশ মেরামত করে হামলার জন্য প্রস্তুত রেখেছে আইআরজিসি। উপসাগরীয় দেশে হামলার জন্য মজুত রাখা ড্রোনের অর্ধেক এখনও ব্যবহারের উপযোগী।

নেতানিয়াহু ‘আমার কথা শুনবে’; ইরান ইস্যুতে দাপুটে বার্তা ট্রাম্পের

নেতানিয়াহু ‘আমার কথা শুনবে’; ইরান ইস্যুতে দাপুটে বার্তা ট্রাম্পের

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ‘আমি যা চাইব, তাই করবেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার মধ্যে এক ‘উত্তপ্ত’ ফোনালাপের খবরের পরদিন গতকাল (বুধবার, ২০ মে) সাংবাদিকদের কাছে এমন দাপুটে দাবি করলেন তিনি। ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু খুব ভালো মানুষ, আমি যা চাইবো তিনি তাই করবেন। ভুলে যাবেন না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।’ টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সময় ফুরিয়ে আসছে; ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

সময় ফুরিয়ে আসছে; ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

নেতানিয়াহুর সঙ্গে আধঘণ্টা ফোনালাপের পরই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন জবাব দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমনকি নৌ অবরোধ তুলে না নিলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের কবর রচনার হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: মোহসেন রেজাই

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: মোহসেন রেজাই

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হবে না এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অবশ্যই তেহরানের হাতে থাকতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মোহসেন রেজাই। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক এই কমান্ডার এবং বর্তমান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য তেহরানের এই অনড় অবস্থানের কথা জানান।

হরমুজ প্রণালি খুলে দেয়ার ইঙ্গিত দিলো আইআরজিসি

হরমুজ প্রণালি খুলে দেয়ার ইঙ্গিত দিলো আইআরজিসি

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘আগ্রাসনকারীদের হুমকি’ প্রশমিত হওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেয়া হতে পারে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম উল্লেখ করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে সমন্বয় করে চলাচলকারী জাহাজগুলো ‘নিরাপদ’ থাকবে: আইআরজিসি

হরমুজে সমন্বয় করে চলাচলকারী জাহাজগুলো ‘নিরাপদ’ থাকবে: আইআরজিসি

হরমুজ প্রণালিতে বর্তমানে নিজেদের ব্যবস্থাপনা প্রক্রিয়া চালু রেখেছে ইরান। এটি মেনে যেসব জাহাজ চলাচল করবে সেগুলো নিরাপদ থাকবে বলে জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল জাজিরার।

মার্কিন নিষেধাজ্ঞা ও ক্রিপ্টোকারেন্সি; ইরান-যুক্তরাষ্ট্রের ‘চোর-পুলিশ’ খেলা

মার্কিন নিষেধাজ্ঞা ও ক্রিপ্টোকারেন্সি; ইরান-যুক্তরাষ্ট্রের ‘চোর-পুলিশ’ খেলা

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে তেহরানের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী ফিরোজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার সব সঞ্চয় ইরানের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম 'নোবিটেক্স' থেকে সরিয়ে নিজের ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেটে নিয়ে যান। ফিরোজের আশঙ্কা ছিল, যুদ্ধের ডামাডোলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা কোনো প্ল্যাটফর্মে তার অর্থের মালিকানা ঝুঁকির মুখে পড়তে পারে কিংবা সাইবার হামলার শিকার হতে পারে। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানে ক্ষমতা বাড়ছে রেভল্যুশনারি গার্ডের; সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব হারাচ্ছেন সুপ্রিম লিডার: রয়টার্স

ইরানে ক্ষমতা বাড়ছে রেভল্যুশনারি গার্ডের; সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব হারাচ্ছেন সুপ্রিম লিডার: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর দুই মাস পার হওয়ার পর ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর ফলে দেশটির ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতার চিরাচরিত ভূমিকা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে দুই প্রদেশে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার ২৪০

ইরানে দুই প্রদেশে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার ২৪০

ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক অভিযানে অন্তত ২৪০ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজ (শনিবার, ২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে।

অবিস্ফোরিত ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করলো ইরান

অবিস্ফোরিত ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করলো ইরান

ইরানের ইয়াজদ প্রদেশে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলার সময় নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত ‘জিবিইউ’ বাঙ্কার বাস্টার বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আলোচনা ব্যর্থ হলে হরমুজে বড় হামলার পরিকল্পনা পেন্টাগনের: সিএনএন

আলোচনা ব্যর্থ হলে হরমুজে বড় হামলার পরিকল্পনা পেন্টাগনের: সিএনএন

ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ও সাময়িক যুদ্ধবিরতি যদি কোনো কারণে ভেস্তে যায়, তবে হরমুজ প্রণালিতে থাকা ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দিতে নতুন এক রণপরিকল্পনা সাজাচ্ছে মার্কিন সামরিক কর্মকর্তারা। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।