
রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ডব্লিউএফপিকে আরও ২০ লাখ ইউরো অনুদান ইইউর
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

কিছু আসন ঝুঁকিপূর্ণ থাকলেও নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক
কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ইভার্স ইজাবস।

ইইউ–ভারত বাণিজ্যচুক্তিতে চাপে বাংলাদেশ; প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাংলাদেশের রপ্তানি খাতকে। আর এতেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, সরকার প্রস্তুতি না নিলে এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব।

আসন্ন নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ হবে— আশা ইইউর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী, সংখ্যালঘু এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত। তিনি আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।

ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচেম) চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং জুলাই সংস্কার সংশোধনীর গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বড় পর্যবেক্ষক দল মোতায়েন করতে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যবেক্ষক দলগুলোর আকার যথেষ্ট বড় হবে।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) নগর জামায়াত কার্যালয়ে ইইউর পলিটিক্যাল এনালিস্ট মার্সেল ন্যাগি, লিগ্যাল এনালিস্ট এরিনি গোউনারির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিরতার মধ্যে ভারত-ইউরোপীয় ইউনিয়ন নতুন বাণিজ্য চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্থিরতার মধ্যেই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই করলো ভারত-ইউরোপীয় ইউনিয়ন। নয়া দিল্লির ইতিহাসে সবচেয়ে বড় মুক্তবাণিজ্য চুক্তি এই ‘মাদার অব অল ডিলস’, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই দশকের বিচ্ছিন্ন আলোচনার পর এ চুক্তির ফলে, ভারতের বিশাল ও উচ্চ সুরক্ষিত বাজারে ঢুকতে পারবে ইইউ। সহজ প্রবেশাধিকার পাবে ভোক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ, রেনল্ট, বিএমডব্লিউর মতো ইউরোপীয় সব ব্র্যান্ড।

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দলের সঙ্গে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রিনল্যান্ডে স্থায়ী প্রবেশাধিকার পেতে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি
গ্রিনল্যান্ডে সম্পূর্ণ ও স্থায়ী প্রবেশাধিকার নিশ্চিত করে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। ডেনমার্ক জোর দিয়ে বলছে, গ্রিনল্যান্ডের ওপর তাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গ্রিনল্যান্ডের সুরক্ষায় তারা একটি বাস্তবধর্মী বিনিয়োগ প্যাকেজের পরিকল্পনা করছে।