ইতালি
সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কিমি আন্তোনেলি!

সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কিমি আন্তোনেলি!

ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন অধ্যায় লেখার হাতছানি কিমি আন্তোনেলির সামনে। যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে জিতলেই সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন এই ইতালিয়ান তরুণ। পোল পজিশন নিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন মার্সিডিজের এই চালক। তবে শিরোপার চাপ নয়, বরং ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময়টা উপভোগ করছেন আন্তোনেলি।

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ ও ইতালি যাওয়ার সুযোগ, আবেদন যেভাবে

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ ও ইতালি যাওয়ার সুযোগ, আবেদন যেভাবে

ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে ইতালিসহ ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠাতে তিন হাজার বেকার ও অভিজ্ঞ তরুণকে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে(Free European Job Training and Italy Visa Opportunity)। প্রকল্পটির আওতায় কারিগরি দক্ষতার পাশাপাশি ইতালীয় ভাষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমিকের অধিকার সংক্রান্ত বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে (Free Italy language course and technical training in Bangladesh)। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীরা ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

ইংল্যান্ডে বিগ ম্যাচ, ইতালিতে ডার্বি ডেল সোলে

ইংল্যান্ডে বিগ ম্যাচ, ইতালিতে ডার্বি ডেল সোলে

ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে আজ (শনিবার, ২৪ অক্টোবর) রাতে মাঠে নামছে বড় চার ক্লাব। একই দিনে শীর্ষস্থানের লড়াইয়ে আছে আর্সেনাল-ম্যানসিটি। বিগসিক্সের দুই ক্লাব চেলসি এবং টটেনহাম লড়বে প্রেস্টিজিয়াস লন্ডন ডার্বিতে। অন্যদিকে সিরিআ’য় ডার্বি ডেল সোলে রাতে মুখোমুখি হচ্ছে নাপোলি এবং রোমা।

সহিংস বিক্ষোভ দমনে ফ্রান্স ও ইতালিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

সহিংস বিক্ষোভ দমনে ফ্রান্স ও ইতালিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ইউরোপজুড়ে চলমান সহিংস বিক্ষোভে জেরে সেনা মোতায়েন করছে ফ্রান্স ও ইতালি। আগামী শনিবার ফ্রান্সে আবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আবাসন সংকট ও ব্যয়বহুল জীবনযাত্রায় উত্তাল ইউরোপ, গ্রেপ্তার ছাড়ালো ২ হাজার

আবাসন সংকট ও ব্যয়বহুল জীবনযাত্রায় উত্তাল ইউরোপ, গ্রেপ্তার ছাড়ালো ২ হাজার

আবাসন সংকট আর ব্যয়বহুল জীবনযাত্রার বিরুদ্ধে ক্ষোভে পুড়ছে ইউরোপ। টানা ষষ্ঠ দিনের মতো উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর পদত্যাগ একমাত্র দাবি বিক্ষোভকারীদের। নাশকতার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার ৪০০। নজিরবিহীন সহিংসতা, অগ্নিসংযোগ আর লুটপাটের ঘটনায় হতবাক ফ্রান্স। সংঘাতে নিহত কমপক্ষে একজন, আহত ৬০০। একদিন পেরিয়ে দুই হাজার ৪০০ ছাড়িয়েছে গ্রেপ্তারের সংখ্যা। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। ইতালি-পর্তুগালে রাজপথে বিক্ষুব্ধদের অবস্থান অব্যাহত।

ইউরোপের রাজপথে বিক্ষোভ; সংঘাত-উত্তেজনা বাড়ছে

ইউরোপের রাজপথে বিক্ষোভ; সংঘাত-উত্তেজনা বাড়ছে

ইউরোপের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া সরকারবিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়লো ইতালিতে। দুর্বল শিক্ষানীতি আর বিনিয়োগ ঘাটতির জেরে গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলো ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। এদিকে ফ্রান্সে হাইস্কুল পড়ুয়াদের বিক্ষোভে সামিল শ্রমিক সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে শতাধিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে ফরাসি পুলিশ। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র অভিযোগ, নির্বাচনে ফায়দা নিতে শিক্ষার্থীদের ব্যবহার করছে কট্টর বামপন্থীরা। আর, আলবেনিয়ার সরকারবিরোধী আন্দোলনের পেছেন বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছেন প্রধানমন্ত্রী এডি রামা।

বেলজিয়ামকে গুঁড়িয়ে দিলো ফ্রান্স; তুর্কয়ের বিপক্ষে ইতালির সহজ জয়

বেলজিয়ামকে গুঁড়িয়ে দিলো ফ্রান্স; তুর্কয়ের বিপক্ষে ইতালির সহজ জয়

উয়েফা নেশনস লিগ

উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ফ্রান্স। বেলজিয়ামকে ৪-১ গোলে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো জিনেদিন জিদানের শিষ্যরা। একই গ্রুপের অন্য ম্যাচে তুর্কয়েকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে ইতালি। গোল করেছেন জিয়ানলুকা, রিকার্ডো ক্যালাফিওরি, ও এসপোসিটো।

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

বিদেশি কর্মীদের জন্য আবারও বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি (Italy work visa for Bangladeshis)। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির (Italy Decreto Flussi 2026-2028) আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত এই তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের প্রার্থীরা কাজের সুযোগ পাবেন (Italy seasonal and non-seasonal work visa)।

উড়তে থাকা ফ্রান্সকে থামালো ইতালি; বেলজিয়াম পেলো সহজ জয়

উড়তে থাকা ফ্রান্সকে থামালো ইতালি; বেলজিয়াম পেলো সহজ জয়

উয়েফা নেশনস লিগ

উয়েফা নেশনস লিগে প্রথম দুই ম্যাচ জিতে উড়তে থাকা ফ্রান্সকে থামালো ইতালি। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ফ্রান্স-ইতালি হাইভোল্টেজ ম্যাচটি। অন্যদিকে, তুরস্ককে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বেলজিয়াম।

হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ

হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ

হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। একই কারণে ইতালিতেও ডিসেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারছে না দেশটি। শীত মৌসুমে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে, মধ্যপ্রাচ্যের এলএনজির ওপর ইউরোপের নির্ভরতা বাড়বে তাদের।এতে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে দাম আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে।

ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি

ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি

উয়েফা নেশনস লিগ

ডাগআউটে মাস্টারমাইন্ড জিনেদিন জিদান আর মাঠে তরুণ তুর্কি মাইকেল ওলিসে— এই দুইয়েই কপোকাত বেলজিয়াম, ফ্রান্সের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচে টানা জয়ে নেশনস লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ফরাসিরা। দিনের অন্য ম্যাচে কোচ মানচিনির হাত ধরে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে এবারের নেশনস লিগে প্রথম জয়ের দেখা পেলো ইতালি।

সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি

সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি

ফের সক্রিয় হয়েছে ইতালির সিসলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উঁচু ছাই ও ধোয়ার কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।