ইংল্যান্ডে বিগ ম্যাচ, ইতালিতে ডার্বি ডেল সোলে

নাপলি আর রোমা
নাপলি আর রোমা | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে আজ (শনিবার, ২৪ অক্টোবর) রাতে মাঠে নামছে বড় চার ক্লাব। একই দিনে শীর্ষস্থানের লড়াইয়ে আছে আর্সেনাল-ম্যানসিটি। বিগসিক্সের দুই ক্লাব চেলসি এবং টটেনহাম লড়বে প্রেস্টিজিয়াস লন্ডন ডার্বিতে। অন্যদিকে সিরিআ’য় ডার্বি ডেল সোলে রাতে মুখোমুখি হচ্ছে নাপোলি এবং রোমা।

ইংলিশ প্রিমিয়ার লিগে এনজো মারেস্কার ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত টানা জিতেছে ৭ ম্যাচ। লিগের ইতিহাসে এরচেয়ে ভালো শুরু পেয়েছিল কেবল দুই ক্লাব। ২০১৯-২০ মৌসুমে লিভারপুল জিতেছিল ৮ ম্যাচ।

আর হোসে মরিনিয়োর অধীনে চেলসি ২০০৫-০৬ মৌসুমে জিতেছিল টানা ৯ ম্যাচ। অ্যাস্টন ভিলার মাঠে বিকেলে শুরু হওয়া ম্যাচটি তাই ম্যানসিটির জন্য কেবল শীর্ষস্থানের লড়াই না, ইতিহাস গড়ার জন্যেও গুরুত্বপূর্ণ।

গত আসরের মতো উড়ন্ত শুরু না পেলেও এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষস্থানের জন্য ম্যানসিটিকে চাপেই রেখেছে আর্সেনাল। ৭ ম্যাচে ৬ জয় মিকেল আর্তেতা শিষ্যদের। হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ এভারটন।

আরও পড়ুন

ইনজুরির সমস্যা থাকলেও বেশ শক্তিশালী দলই মাঠে নামাবে গানাররা। প্রতিপক্ষ এভারটনের অবস্থা খুব একটা সুখকর না। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। তবে, আর্সেনালের বিপক্ষে ডেভিড ময়েসের দলের সম্ভাবনাও নেহাত মন্দ না।

তবে, ইপিএলে রাতের সবচেয়ে বড় ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে। লন্ডন ডার্বিতে চেলসির প্রতিপক্ষ টটেনহাম। বর্তমান ফর্মের বিচারে জাবি আলোন্সোর চেলসি অনেকটাই এগিয়ে থাকছে। টটেনহামকে লড়তে হচ্ছে রেলিগেশন অঞ্চলে।

তবে, শেষ দুই ম্যাচের ইতিবাচক ফলাফল স্পার্সদের এই ম্যাচের জন্য বড় প্রেরণা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

প্রায় একই সময় ইতালিতে ডার্বি অফ দ্য সাউথে মুখোমুখি হচ্ছে নাপোলি এবং রোমা। পয়েন্ট টেবিলে তিনে থাকা রোমা লম্বা সময় পর ভালো শুরু পেয়েছে লিগে। নাপোলির মাঠে কিছুটা ফেভারিট হিসেবেই মাঠে নামবে জিয়ান গাস্পারেনির দল।

ডোনিয়েল মালেন, মাতিয়াস সৌলেরা মর্যাদার লড়াইয়ে নাপোলিকে কিছুটা এগিয়েই রাখবে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

জেআর