
পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৩
কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আলিফ নামে আট বছরের এক শিশু। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ আরও দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।

কুষ্টিয়ায় লাইসেন্সহীন ক্লিনিকের দাপট, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
নামমাত্র চিকিৎসা সরঞ্জাম নিয়ে চাইলেই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিক হওয়া যায় কুষ্টিয়ায়। যত্রতত্র মানহীনভাবে গড়ে ওঠা অবৈধ এসব প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে প্রতিনিয়তই ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। প্রতারিত হওয়ার সংখ্যাও কম নয়। সব জেনেও নিশ্চুপ স্বাস্থ্য বিভাগ। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
কুষ্টিয়ার পেট জোড়া লাগানো দুই শিশুকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সেই সঙ্গে শিশুদের একজন থেকে আরেকজনকে অপারেশনের মাধ্যমে আলাদা করার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

পদ্মার ২৮ পয়েন্টে ভয়াবহ ভাঙন; হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি
কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মার ২৮টি পয়েন্টে প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি আর বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনরোধে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।

পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর নূরিয়া খাতুন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজসংলগ্ন পদ্মা নদী থেকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। এসময় নদীতে পড়ে যাওয়া আরেক শিশু জামিলা খাতুনকে উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন হয়েছেন। পুলিশ মূল অভিযুক্ত ছোট ভাই হেলালসহ তিনজনকে আটক করেছে।

পদ্মায় স্পিডবোট ট্রায়ালের সময় আরেক বোট থেকে গুলি, বিদ্ধ যুবক
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট ট্রায়ালের সময় অপর একটি স্পিডবোট থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক।

সরবরাহ কমায় কুষ্টিয়ার বাজারে বেড়েছে মাছের দাম
কুষ্টিয়ার বাজারে মাছের সরবরাহ কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গেল সপ্তাহের তুলনায় আজ (শুক্রবার, ৩১ জুলাই) দাম বেশি।