
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ: কৃষিমন্ত্রী
বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য ২০২৫–২০২৬ অর্থবছরে হাওর এলাকার সাত জেলার কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

পুনঃখননে প্রাণ ফিরছে লক্ষ্মীপুরের মুছার খাল
উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ছোট-বড় অসংখ্য খালের মধ্যে একটি মুছার খাল। একসময় বছরে ৩ ফসল উৎপাদনে ব্যবহার হতো খালটির পানি। কিন্তু দখল-দূষণ আর পলি জমে খালটি এখন মৃত প্রায়। সম্প্রতি খালটির সাড়ে ছয় কিলোমিটার পুনঃখনন শুরু হওয়ায় জলাবদ্ধতা নিরসন ও সেচ সংকট দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখছে কৃষক।

সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৫ জুন) বিকেলে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

হিমাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পার্বত্য এলাকার কৃষকরা
বান্দরবানে কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রায় দুই কোটি টাকা মূল্যের হিমাগার নির্মাণের বরাদ্দ থাকলেও পুরোনো ও জরাজীর্ণ একটি ভবনকে ধুয়ে মুছে রঙ করে হিমাগার তৈরির অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। প্রকল্পের শর্ত অনুযায়ী ৪০ থেকে ৫০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক হিমাগার ভবন নির্মাণের কথা থাকলেও পুরোনো একটি ভবনে হিমাগার তৈরি করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪
কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কালু বিশ্বাস (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) সন্ধ্যায় উপজেলার মহিষাখোলা মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভরা মৌসুমে ধানের দাম কমায় বিপাকে নওগাঁর কৃষকরা
ভরা মৌসুমে হাট-বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় মণপ্রতি অন্তত ১০০-১২০ টাকা পর্যন্ত দাম কমেছে ধানের। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষকরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই কমেছে দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়াই দাম কমার কারণ।

কালিহাতীতে অরক্ষিত খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফজলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্যমাত্রা অর্জনেও লোকসানের শঙ্কায় কুমিল্লার বোরো চাষিরা
কুমিল্লায় বোরোর লক্ষ্যমাত্রা অর্জন করলেও ধানের দাম পাচ্ছে না কৃষকরা। সরকারের নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। শ্রমিকের বাড়তি মজুরি দিতে গিয়ে বিপাকে কৃষকরা। পাকা ধান গোলায় ভরতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষিবিভাগ বলছে, ব্যয় কমাতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে ঝুঁকতে হবে।

অজ্ঞান পার্টির খপ্পরে নিখোঁজ কৃষক, তিনদিন পর উদ্ধার
রাজধানীর গাবতলী পশুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কানাইনগর গ্রামের কৃষক মুজাম বিশ্বাস (৭০) তিন দিন পর উদ্ধার হয়েছেন। আশুলিয়ার জিরানী বাজার এলাকার নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে খুঁজে পান স্বজনরা।

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে।

রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রদল
রাঙামাটিতে কালবৈশাখি ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদল। নেতাকর্মীরা মাঠে নেমে ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহযোগিতা করেছেন। সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।