
যশোরে ঘর ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরে ঘর ভাড়া না দেয়ায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার, ৬ মে) গভীর রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ (বুধবার, ৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। আজ (সোমবার, ৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত দুই কর্মচারীর নাম জাহাঙ্গীর এবং রুহুল।

বেশি বরযাত্রী আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ১ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ব্রাক্ষনদী ইউনিয়নের লস্করদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
মুন্সিগঞ্জের নদীপথে চলাচলরত একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

শহিদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের শ্বশুর শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেয়ার কথা নিজেই জানিয়েছেন। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) নেতানিয়াহু নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন।

আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাই চলছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৩৪ জেলায় এখন পর্যন্ত ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক আফগানি পেসার
আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর লড়াই লড়ছেন। তিনি বিরল ও প্রাণঘাতী এক রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট
কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; অপর ছেলে আশঙ্কাজনক, ঘাতক গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত রাজধানী ঢাকার লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়া মাত্র প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।