ছিনতাইকারী
টঙ্গীতে অস্ত্রসহ ছিনতাইকারী ‘চোক্কা রাজু’ গ্রেপ্তার

টঙ্গীতে অস্ত্রসহ ছিনতাইকারী ‘চোক্কা রাজু’ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়ি থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাইসহ মো. রাজু মিয়া ওরফে ‘চোক্কা রাজু’ (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুর বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতেই খুন!

ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতেই খুন!

রাজধানীর জুরাইনে ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতে খুন হয়েছেন আরেক ছিনতাইকারী জনি। দিনে অটোরিকশা চালালেও রাতে এই চক্র ছিনতাইয়ের সাথে নিয়মিত যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন পিবিআই।

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২

ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‍্যাব। এক বার্তায় র‍্যাব-২ জানিয়েছে, প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৯ জুলাই) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এ তথ্য জানান।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে আক্রান্ত রাজধানী, কীসে মিলবে নিস্তার?

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে আক্রান্ত রাজধানী, কীসে মিলবে নিস্তার?

রাজধানীতে দিন-রাতের ব্যবধান যেন আর নেই। সুযোগ পেলেই পথচারী, যাত্রী কিংবা ব্যবসায়ীরা লক্ষ্যবস্তু হচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের। এসব চক্র মুহূর্তেই কেড়ে নিচ্ছে টাকা, মোবাইল, মূল্যবান সামগ্রী; অনেক ক্ষেত্রে হামলারও শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সদস্য গ্রেপ্তার হলেও থামছে না তাদের তৎপরতা। কীভাবে পরিচালিত হচ্ছে এসব চক্র— সে প্রশ্নের উত্তর সবাই জানলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের সদস্যদের।

রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযান, গ্রেপ্তার ৮৭

রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটের অভিযান, গ্রেপ্তার ৮৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেপ্তার করেছে।

কুমিল্লায় ৬ মাসে ৭৩ খুন: কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দাপটে বাড়ছে উদ্বেগ

কুমিল্লায় ৬ মাসে ৭৩ খুন: কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দাপটে বাড়ছে উদ্বেগ

কুমিল্লায় গত ৬মাসে ৭৩টি খুনের ঘটনা ঘটেছে। এসময় ২৮টি ডাকাতি ও ২৪৪টি চুরির ঘটনাও ঘটেছে। সমাজে প্রতিবছর ১০শতাংশ নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে। অপরাধীরা আইনের ফাঁক-ফোকরে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। কিশোর গ্যাং উৎকণ্ঠা ছড়াচ্ছে প্রতিটি পাড়া মহল্লায়।

চলন্ত গাড়ি থেকে মোবাইল ছিনতাই; ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

চলন্ত গাড়ি থেকে মোবাইল ছিনতাই; ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

রাজধানীর পল্লবী থানা এলাকায় চলন্ত গাড়ির যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামের এক ‘পেশাদার ছিনতাইকারীকে’ হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পল্লবী থানাধীন কালশী মোড়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডের বন বিভাগের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র‍্যাবের এক কনস্টেবল আহত হয়।

ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

ঈদ ঘিরে নিরাপত্তা জোরদার, পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত: ডিবিপ্রধান

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মো. সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় জনগণের হাতে ধরা, গণপিটুনিতে মৃত্যু

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় জনগণের হাতে ধরা, গণপিটুনিতে মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহতের ঘটনা ঘটেছে। এসময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। প্রযুক্তি ব্যাবহার করে নিহতের পরিচয় শনাক্তে পিবিআই চেষ্টা করলেও তার কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।