ময়মনসিংহে যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার  ছিনতাইকারী
গ্রেপ্তার ছিনতাইকারী | ছবি : এখন টিভি
1

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৯ জুলাই) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন; বাগেরহাটের শরণখোলার মনসুর আলী (৩৫), ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির আব্দুল হামিদ (২৮), সেহড়া ধোপাখলার রনি মিয়া (৩০), বলাশপুরের জুয়েল (২৮) ও রমজান (১৯), রেলস্টেশন এলাকার জাহাঙ্গীর মিয়া (২৮), পাটগুদামের রিয়াজ (২৫) এবং সোলারের মোড়ের আনিস (২৮)।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু; শরীরে নির্যাতনের চিহ্ন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জানান, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ, বলাশপুর, চর কালীবাড়ী ও রেলও‌য়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চু‌রি, ছিনতাই, মাদকসহ পূর্বের একা‌ধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এ নি‌য়ে গত ক‌য়েক‌দি‌নে সর্বমোট ৪০জন ছিনতাইকারী‌কে গ্রেপ্তার ক‌রে আদালতে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এফএস