আজ (রোববার, ৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পথচারী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে এক ছিনতাইকারী ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন:
তবে তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ভোরে তিনজন ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। পরে অজ্ঞাত ওই ছিনতাইকারী জনতার হাতে আটক হলে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, এসময় পালিয়ে যায় অন্য দুজন। পরে তাদের মোটর সাইকেলটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে মৃতদেহের পাশ থেকে একটি চাকু ও স্টিলের চাপাতিও উদ্ধার করা হয় জানায় পুলিশ।





