
মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

সারা দেশ জেগে উঠেছে, তরুণরা এরই মধ্যে রায় দিয়েছে: জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে— এমন মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-১১ আসনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।

অভিযোগ-রাজনৈতিক প্রতিশ্রুতিতে ঢাকাজুড়ে উৎসবমুখর নির্বাচনি প্রচারণা
নির্বাচনি প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঢাকার আসনগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যে যার মতো করছেন গণসংযোগ, প্রচারণা, উঠান বৈঠক। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

১২ ফেব্রুয়ারি হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই: সাদিক কায়েম
আগামী ১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সখিপুর সরকারি কেবিএ কলেজ মাঠে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘জিয়াউর রহমানের ওপরে অন্য কাউকে স্থান দেয়ার চেষ্টা জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ’
জিয়াউর রহমানের ওপরে অন্য কাউকে স্থান দেয়ার চেষ্টা জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থী বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে তার বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান
রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রাজা হবে; বাংলাদেশ থেকে এ ধরনের রাজনীতি ভেঙে দিতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সিলেটে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ ইশরাকের
ঢাকা-৬ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে অগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি এ অভিযোগ জানান।

ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
ক্ষমতায় এলে হাদি হত্যার ন্যায় বিচার করবে জামায়াতে ইসলামী জানালেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউফিল্ডে জামায়াতে ইসলামী নির্বাচনি জনসভায় একথা জানান তিনি।

আমিও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একটি শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১২ তারিখ আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।