
বিশ্বকাপের টিকিটের দামে হতবাক ট্রাম্প!
আসন্ন ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম আকাশছোঁয়া। লাগামছাড়া মূল্যের কারণে সমালোচিত হচ্ছে এবারের আসর। এবার টিকিটের দাম শুনে হতবাক হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সাফের আগে থাইল্যান্ডে ক্যাম্প করবে নারীরা। আজ (বুধবার, ৬ মে) ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

জল্পনা-কল্পনা ছাপিয়ে কাল মাঠে গড়াচ্ছে ডিপিএল
নানা নাটকীয়তা ও অপেক্ষার পালা শেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ‘লিস্ট এ’ ফরম্যাটের দেশের সবচেয়ে আকর্ষণীয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মোট ৬টি ভেন্যুতে। যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ১২টি দল। তবে সুপার লিগ ও রেলিগেশন লিগ ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

বিমানবন্দরে বাংলাদেশ যুব টেবিল টেনিস দলকে বিমানের শুভেচ্ছা
দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব দলের ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘরোয়া ক্রিকেটে বদলের হাওয়া; স্বল্প সময়ে বড় পরিকল্পনার কথা জানালেন নান্নু
নতুন অ্যাডহক কমিটির অধীনে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। অল্প সময়, বড় পরিকল্পনা, চ্যালেঞ্জও কম নয়। নিউজিল্যান্ড সিরিজ নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সাবেক এ অধিনায়ক।

পিএসএলের মাঝপথেই দেশে ফিরছেন ৬ ক্রিকেটার
পিএসএল এর মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ৬ বাংলাদেশি ক্রিকেটারকে। ইনজুরিতে ছিটকে গেছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। বাকি পাঁচ ক্রিকেটারকে ফিরতে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে।

দেশের ক্রিকেটের হাওয়া বদল; নতুন সভাপতির উদ্যোগে মাঠে ফিরছে ডিপিএল
তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পরেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। খুব দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে দলবদলসহ টুর্নামেন্টসূচি। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) থেকে চালু হচ্ছে স্কুল ক্রিকেটও।

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ। যেকোনো টুর্নামেন্ট বিবেচনায় ফাইনালে ভারতকে এবারই প্রথমবারের মতো হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

বয়সভিত্তিক নারী এশিয়ান কাপে বাংলাদেশের পথচলা শুরু
সিনিয়র পর্যায়ের পর বয়সভিত্তিক নারী এশিয়ান কাপেও পথচলা শুরু হচ্ছে বাংলাদেশের। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে লাল-সবুজদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। এই টুর্নামেন্টে সম্প্রতি খেলা সিনিয়র এশিয়ান কাপের অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস হেড কোচ পিটার বাটলারের। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না মানলেও ইতিবাচক ফুটবলের প্রত্যাশা তার কণ্ঠে।