ছুটছেন এমবাপ্পে, ভাঙছেন রেকর্ড

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপে নকআউট পর্বে ৩ বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। সেইসঙ্গে ফ্রান্সের বিশ্বকাপের ইতিহাসে ১৫০তম গোলটিও এসেছে তার পা থেকে। দুইটি আলাদা বিশ্বকাপে ৭ গোল করে ছুঁয়েছেন লিওনেল মেসিকে। রেকর্ডের পর রেকর্ড করে ফ্রেঞ্চ তারকা চলে যাচ্ছেন অনন্য উচ্চতায়।

২০২৬ বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। চলমান টুর্নামেন্টে প্রত্যকে ম্যাচেই তার পারফরম্যান্স হচ্ছে উর্ধ্বমুখী।

টানা তিনটি বিশ্বকাপে নকআউট পর্বে ৩ বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে তারই দখলে এই কীর্তি । প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে পেনাল্টি থেকে গোল দিয়ে এই রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে।

এর আগে, ২০১৮ বিশ্বকাপে নকআউটে ৩টি গোল দিয়েছিলেন এমবাপ্পে। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে নকআউটে ৫ গোল দেন তিনি। এর আগে মাত্র তিনজন খেলোয়াড় দুইটি বিশ্বকাপে এই কীর্তি গড়েছেন রোনালদো , গ্যারি লিনেকার এবং ভাভা।

আরও পড়ুন:

এমবাপ্পের পেনাল্টি ছিল ফ্রান্সের বিশ্বকাপে ১৫০তম গোল। তারা এখন ব্রাজিল, জার্মানি এবং আর্জেন্টিনার পর চতুর্থ দেশ হিসেবে এই মাইলফলকে পৌঁছেছে। ফ্রান্স ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচ জিতেছে। দিদিয়ের দেশম এখন বিশ্বকাপ নকআউটে ১০টি জয় নিয়ে ইতিহাসের সর্বোচ্চ জয়ী কোচ।

মাত্র দুইজন খেলোয়াড় দুইটি আলাদা বিশ্বকাপে ৭ বা তার বেশি গোল করতে পেরেছেন। লিওনেল মেসির পর এবার এমবাপ্পেও তার সঙ্গে যুক্ত হয়েছেন।

বিশ্বকাপ নকআউট পর্বে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১১, যা তাকে ব্রাজিলের ফেনোমেনন রোনালদোর চেয়েও এগিয়ে রেখেছে। এমবাপ্পের মোট বিশ্বকাপ গোল এখন ১৯, যা সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির থেকে মাত্র এক গোল কম।

এটি ছিলো বিশ্বকাপে এমবাপ্পের ৭ম ম্যাচ জেতানো গোল, যা ইতিহাসের সর্বোচ্চ। ম্যাচ জেতানোর কীর্তিতে এমবাপ্পের পাশে আছেন পোল্যান্ডের জেগোশ লাতো।

বিশ্বকাপের মঞ্চ যেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেরই। একের পর এক গোল করে ইতিহাস নিজের নামে লিখছেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে এমবাপ্পের দিকেই তাকিয়ে থাকবে ফ্রান্স সমর্থকরা।

এসএইচ