
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে বৃদ্ধা নিহত
ঠাকুরগাঁও রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হবিজান বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। এই পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে। আমার জীবনের শুরু শিক্ষকতা পেশা দিয়ে এবং কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারবো, জীবনে আমি সবচেয়ে উপভোগ করেছি শিক্ষকতা পেশাটাকেই।

পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করে বন বিভাগের প্রায় ৮৪ একর সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল চার স্কুলছাত্রী। এরপর রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের।

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১৪ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করার মামলায় আব্দুল মমিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মনসুর আসামির উপস্থিতিতে এ দণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী
ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ রাজা হাসান রাজু(২৯) ও রাফায়েল হাসান হৃদয়(১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

ঠাকুরগাঁও হাসপাতালে চুরির আতঙ্ক; নিরাপত্তাহীন রোগী-স্বজনরা
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন চুরির ঘটনা। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হারাচ্ছেন তাদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী। হাসপাতালের ওয়ার্ডের ভেতরেই ঘটছে এমন ঘটনা। এসব নিয়ে সবসময় আতঙ্কে থাকছেন রোগী ও তাদের স্বজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বিষয়গুলো নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামে আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে। আজ (শুক্রবার, ২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে জাল নোটসহ বেচাকেনা চক্রের ৭ সদস্য আটক
ঠাকুরগাঁও পুলিশ ও আটোয়ারি থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ বেচাকেনা চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত; অংশ নিল ৪ উপজেলার ১৩ দল
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাধু আন্তনীর পর্ব উদযাপন উপলক্ষে প্রার্থনা সভা ও তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।