এসময় প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
তিনি বলেন, ‘খুব শিগগিরই এই সরকারের অধীনে ঠাকুরগাঁও জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নতুন যে বাংলাদেশের সূচনা করেছেন খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ অন্যান্য কালচারাল এক্টিভিটির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে এই খেলাধুলায় ও সংস্কৃতি চর্চায় যদি যুব সমাজ জড়িত থাকে তাহলে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব।’
এসময় পুলিশ সুপার বেলাল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু নূর চৌধূরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন প্রথম বিভাগ ফুটবল লিগে জেলার আটটি দল অংশ নেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাম্য ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠী বনাম ব্রাদার্স ইউনিয়ন।





