এসময় জেলা জামায়াতের নেতাকর্মী ও ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেয়া শেষে দেলাওয়ার হোসেন বলেন, জয়ী হলে ঠাকুরগাঁও-১ আসনকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ঘোষণা করবো। সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করা হবে।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮জন ভোটার রয়েছেন। উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী থেকে দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে খাদেমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আব্দুল আলীম নিজামী মনোনয়ন সংগ্রহ করেছেন।’





