
ইউনিয়ন পরিষদ নির্বাচন: কোন ধাপের ভোট কবে? সময়সূচি জানালো ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (Union Parishad Election) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। ইসি (EC) ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণ করা হবে ২৭ মে (UP Election Schedule 2027)।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আখতার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ কথা জানান।

সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনের বৈঠক চলছে। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে এ বৈঠক শুরু হয়।

আপত্তি গ্রহণ-শুনানি ছাড়াই বিসিবির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশ্নবিদ্ধ নির্বাচন
কোনো প্রকার পরিবর্তন ছাড়াই খসড়া তালিকাকেই নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করেছে বিসিবি। তফসিল অনুযায়ী, খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানির তারিখ দেয়া থাকলেও বিগত দুই দিনে বিসিবির প্রধান নির্বাচকের কার্যালয় ছিলো নীরব। প্রশ্নবিদ্ধ এবং ঘাটতি থাকা তালিকা দিয়েই নির্বাচনে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করলো ইসি
আগামী ১২ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। সে লক্ষ্যেই আজ (বুধবার, ৮ এপ্রিল) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত, ভোট ১২ মে
আগামী ১২ মে ভোটের দিন ধার্য করে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে ইসি। এতে ৫০ টি আসনের মধ্য বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। একই সঙ্গে এনসিপিসহ জামায়াত জোট পাচ্ছে ১৩টি আসন। স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে টি আসন।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৮টি নির্বাচনি এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

নির্বাচনি আসনে শুধু একজন প্রার্থী থাকলে ভোট হবে? ভোটের নতুন নিয়মে যা আছে
নির্বাচনি ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং ভোটারদের অধিকার রক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো আসনে একজন মাত্র প্রার্থী (Single Candidate Election Rules in Bangladesh) থাকলেও তিনি সরাসরি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। সেই ক্ষেত্রে ভোটারদের জন্য ‘হ্যাঁ-না’ ভোট (Yes-No Vote) বা ‘না’ ভোট (None of the Above - NOTA) দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের ছাড় দিয়েছি: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, মনে কষ্ট নিয়ে ঋণখেলাপি প্রার্থীদের ছাড় দিয়েছেন। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) শুনানি শেষে তিনি এ কথা বলেন।

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে শাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এনইআইআর চালু ১ জানুয়ারি; মোবাইল ব্যবসায়ীদের ক্ষোভ
আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের এ সিদ্ধান্তকে ‘নির্দিষ্ট সিন্ডিকেটের স্বার্থরক্ষার অপচেষ্টা’ উল্লেখ করে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মোবাইল ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)।