
ভিসা ছাড়া থাকার মেয়াদ অর্ধেক করলো থাইল্যান্ড, বিপাকে বিদেশি পর্যটকেরা
থাইল্যান্ড ভ্রমণে আসা পর্যটকদের ভিসা ছাড়া দেশটিতে অবস্থানের মেয়াদ কমিয়ে এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যসহ ৯৩টি দেশের নাগরিকেরা এখন ৩০ দিনের বেশি থাকতে চাইলে ভিসার আবেদন করতে হবে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) থাইল্যান্ড সরকার এই পরিকল্পনা অনুমোদন করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী আটটি জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে থাইল্যান্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংককে ট্রেনের ধাক্কায় বাসে আগুন, নিহত অন্তত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় বাসে আগুন লেগে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৬ মে) বিকেলের এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আজ ভোরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিশ্লেষকদের মত, তার মুক্তির মধ্য দিয়ে সিনাওয়াত্রা পরিবার আবারও থাইল্যান্ডের সক্রিয় রাজনীতিতে ফিরতে যাচ্ছে। আজ (সোমবার, ১১ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

থাইল্যান্ডে মন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রকেট উৎসব: দর্শকদের উপচেপড়া ভিড়
উৎসবমুখর আমেজে থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো দেশটির মন জাতিগোষ্ঠীর বার্ষিক রকেট উৎক্ষেপণ প্রতিযোগিতা। ভিন্নধর্মী এ আয়োজন দেখতে এদিন দেশটির পাথুম থানি প্রদেশে প্রচুর দর্শক সমাগম হয়। শিশু-কিশোরদের আনন্দ আর জনতার তুমুল উল্লাস প্রতিযোগিতাটিকে একটি উৎসবে পরিণত করে।

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নয়নমণি চামনান, নেপথ্যে কী?
থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নয়নের মণি হয়ে উঠেছেন একজন ভিক্ষু ও তার অনুসারীরা। তবে মানব শিষ্য নয়, একপাল কুকুর ছানাকে নিয়ে রোজ সকালে নৌবিহার আর ভিক্ষা সংগ্রহে বের হন ওই বৌদ্ধভিক্ষু। হৃদয় জুড়ানো সেই দৃশ্য দেখতে প্রতিদিনই চাও ফ্রায়া নদীর তীরে ভিড় করেন ভক্ত-অনুসারী ও পর্যটকরা। হানাহানি আর সংকটের তিক্ততা ভুলে প্রাণ-ভরে উপলব্ধি করেন জীবে প্রেম আর ঈশ্বর বন্দনার পরম সত্য।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে যাচ্ছে নারী ফুটবল দল
সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে, থাইল্যান্ডের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার, ৭ মে) ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে থাইল্যান্ড যেতে পারেননি গোলকিপার রুপনা চাকমা, মিলি আক্তারসহ কোচিং স্টাফের ৯ সদস্য।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল
ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের যাত্রা থাইল্যান্ডে। দুই প্রস্তুতি ম্যাচ দিয়েই শিরোপার পথে যাত্রা শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে হ্যাটট্রিক সাফ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের খোঁজখবর নিলেন আইসিটিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) তিনি তাদের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: আজ শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেল ৩টায়।

‘৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানো’-সংক্রান্ত খবর ভুয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবাদ
‘ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’—শীর্ষক প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে তেহরানের সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।