বন্যা-ভূমিধসে ভারত-নেপালসহ চার দেশে শতাধিক প্রাণহানি

ভারতের বন্যা
ভারতের বন্যা | ছবি: আল জাজিরা
0

মৌসুমের শেষ সময়ে ভারত, নেপাল, থাইল্যান্ড ও মিয়ানমারে বন্যা- ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ভারতেই প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যের তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ। তিন দিনের ভারী বৃষ্টিতে রাজ্যটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি।

বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দল। বন্ধ বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যায় বিপর্যস্ত পূর্ব ভারতের আরেক রাজ্য ওড়িশাও।

এখন পর্যন্ত রাজ্যটির ৭৫ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ যেন পিছু ছাড়ছে না নেপালেও।

আরও পড়ুন:

দেশটিতে বন্যা-ভূমিধসে প্রাণ গেছে ২১ জনের। এখন নিখোঁজ বেশ কয়েকজন।

আর এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে বৃষ্টিপাত কমলেও এখনও জলমগ্ন ব্যাংককের গুরুত্বপূর্ণ নয়টি সড়ক। যান চলাচল স্বাভাবিক করতে পানি নিষ্কাশন অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

দেশটিতে চলমান বন্যায় এখন পর্যন্ত আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এসএস