
পাবনায় দাদী-নাতনি হত্যার রহস্য উদঘাটন
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। আজ (রোববার, ১ মার্চ) বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

পাবনায় দাদি-নাতনি হত্যার ঘটনায় মূল আসামি শরিফ আটক
পাবনায় চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মূল আসামি শরিফুল ইসলাম শরিফকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে এসে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ।

পাবনায় দাদি-নাতনি হত্যাকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

বাড়ির উঠানে দাদিকে হত্যা, সরিষা খেতে মিললো নাতির মরদেহ
পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

পাবনায় অটোবাইক উল্টে চালকের মৃত্যু
পাবনার সাঁথিয়ার মাধপুরে অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালকের মৃত্যু ঘটেছে। নিহত চালক সাঁথিয়া উপজেলার উত্তরশোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে লিয়াকত আলী হেদাই (৪৫)।

ঈশ্বরদীর চরাঞ্চলে গড়ে উঠেছে মহিষের বাথান, স্বাবলম্বী হচ্ছেন খামারিরা
ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলের বিস্তীর্ণ সবুজ তৃণভূমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক মহিষের বাথান। মহিষ পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বাথান মালিকরা। মহিষের দুধ বিক্রির পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাচ্ছেন তারা। তবে চরাঞ্চলে যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় দুধের দাম পাচ্ছেন না মালিকরা।

পাবনার টেবুনিয়ায় সূর্যমুখী বাগানে দর্শনার্থীদের ভিড়
পাবনার টেবুনিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। বিগত বছরগুলোর মতো এবারও বারি-৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ হয়েছে কেন্দ্রের প্রদর্শনী খামারগুলোতে। বীজ প্রক্রিয়াজাতকরণের জন্য বাগান সৃজন করা হলেও সেটি এখন দর্শনার্থীদের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাবনায় নদী রক্ষায় অভিযান; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (রোববার, ২২ফেব্রুয়ারি) দুপুরে পাবনা বেড়া আমিনপুরের কাজীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

সরঞ্জাম ও কর্মী সংকটে ব্যাহত হচ্ছে পাবনার মা-শিশু স্বাস্থ্যসেবা
প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাবনার সাঁথিয়া উপজেলায় তিনটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। জনবল ও সরঞ্জাম সংকটে স্বাস্থ্যসেবা না পেয়ে হতাশ গ্রামাঞ্চলের মানুষ।

সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; নিহত ১
পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

পাবনায় হুমকির মুখে আকাশকলি দাসের পাখির রাজ্য
পাবনার বেড়ায় পাখিপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন আকাশকলি দাস। নিজ বসতবাড়িতে গড়ে তুলেছিলেন পাখিদের অভয়াশ্রম। তবে অভিযোগ উঠেছে, জমি দখলে নিয়ে নির্বিচারে গাছ কাটার পাশাপাশি ধ্বংস করা হচ্ছে পাখিদের সেই অভয়াশ্রম। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অনৈতিক উপায়ে এমন অপকর্ম করা হয়েছে বলে দাবি সচেতন মহলের।