পাবনায় ডিবি’র অভিযানে দুটি ওয়ান ‍শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১

আটককৃত পুলিশের কাছে হেফাজতে
আটককৃত পুলিশের কাছে হেফাজতে | ছবি: সংগৃহীত
4

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রাত তিনটা পাবনার সদর উপজেলার পীরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলীমের (২৪) বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশিয় তৈরি অবৈধ ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশিয় ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেআর