
যে ৫ দেশে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ
বিদেশে স্থায়ীভাবে বসবাস (Living Abroad) কিংবা একটি শক্তিশালী পাসপোর্ট (Powerful Passport) বর্তমানে অনেকেরই স্বপ্ন। তবে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বেশিরভাগ দেশেই জটিল। তবু ২০২৬ সালের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগ, বংশানুক্রম এবং সহজ ইমিগ্রেশন আইনের মাধ্যমে ৫টি দেশে নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ। চলুন জেনে নেই সেই দেশগুলোর বিস্তারিত।

লন্ডনে যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে পাসপোর্টের তথ্য আপডেট করতে হবে: বিমান
বিড়ম্বনা এড়াতে লন্ডনগামী যাত্রীদের যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) আপডেট করতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড
মিডিয়া টাইকুইন জিমি লাইকে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত ডিসেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে: মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় আসলে বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোনো কোনো উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তিনি জানান, তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি।

ভারতীয়দের জন্য দুঃসংবাদ, ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিলো দুই দেশ
বৈশ্বিক পাসপোর্ট শক্তির নতুন তালিকায় ভারতের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ (Henley Passport Index 2026) অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ২০২৫ সালের ৮৫তম স্থান থেকে ৫ ধাপ এগিয়ে ৮০তম স্থানে (80th Rank in India's Passport) উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের জন্য একটি দুঃসংবাদ হলো, ভিসা ছাড়া বা সহজ শর্তে ভ্রমণযোগ্য দেশের সংখ্যা আগের চেয়ে কমেছে।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি: ২০২৬ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৭ দেশে!
বিশ্বভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য দারুণ খবর! শক্তিশালী পাসপোর্ট সূচকে (Global Passport Ranking) ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের (Henley & Partners) সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা, সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ
বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট (Foreign Currency Endorsement) করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি (New Rules for Passport Endorsement Fee) নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা (Licensed Money Changers) এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।

ট্রাভেল পাশ কী, কেন ও কাদের দেওয়া হয়; মেয়াদ কতদিন?
ট্রাভেল পাশ (Travel Pass) হলো একটি জরুরি এবং সাময়িক ভ্রমণ দলিল (Emergency Travel Document), যা মূলত পাসপোর্ট না থাকা বা পাসপোর্ট হারিয়ে ফেলা কোনো নাগরিককে তার নিজ দেশে ফিরে আসার জন্য ইস্যু করা হয়। এটি পূর্ণাঙ্গ কোনো পাসপোর্ট নয়, বরং নির্দিষ্ট সময়ের জন্য একমুখী (One-way) ভ্রমণের অনুমতিপত্র। কেন এবং কোন পরিস্থিতিতে ট্রাভেল পাশ দেওয়া হয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল
এখন আর দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আবেদন করা থেকে শুরু করে ফি পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েকটি ধাপেই সম্পন্ন করা যায়। ই-পাসপোর্টের আবেদন পদ্ধতিটি আগে থেকে জানা থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা কমে, পাশাপাশি সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হয়। ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় বিষয়গুলো এখানে সহজভাবে তুলে ধরা হলো।

দালাল নয়, ঘরে বসেই পাসপোর্টের আবেদন করুন; ফি ও সংগ্রহের সময়সীমা জেনে নিন
বিদেশে উচ্চশিক্ষা, ভ্রমণ বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট এখন আর জটিল প্রক্রিয়া নয়। বর্তমানে বিশ্বের ১১৯তম দেশ হিসেবে ইলেকট্রনিক বা ই-পাসপোর্টের যুগে (e-Passport Era) প্রবেশ করায় যেকোনো নাগরিক ঘরে বসেই নিজের আবেদন সম্পন্ন করতে পারছেন। তবে মনে রাখা জরুরি, ফর্মে ভুল হলে তা সংশোধনের সুযোগ নেই। এখন যে-কেউ ঘরে বসে নিজেই নিজের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

তারেক রহমান ট্রাভেল পাশ চাওয়ামাত্র ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাশ চাননি; চাইলেই তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে।