প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন থেকে সরবরাহ করা হচ্ছে না, গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে একটি রিট দায়ের করা হয়।
আরও পড়ুন:
এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন।
রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাতগুলোতে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর আরও একটি আদেশ দিয়েছেন।




