
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জহির উদ্দিন স্বপন
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে: আইনমন্ত্রী
ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) রাজধানীর বনানীতে ইনস্টিটিউট অব মোহাম্মদের (সাঃ) উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও প্রভাব পুরোপুরি শেষ হয়নি: ডা. শফিকুর রহমান
২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, ফ্যাসিবাদের প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের সব অবশিষ্ট চিহ্ন প্রতিহত করতে হবে।’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
আজ ঐতিহাসিক ৩৬ জুলাই (৫ আগস্ট)। ২০২৪ সালের ঘটনাবহুল এ দিনে পতন হয় শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের। একদিন এগিয়ে আনা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে জনসমুদ্রে রূপ নেয় রাজধানী। দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ও সংসদ ভবনে তৈরি হয় উল্লাসিত জনতার ইতিহাস। বিজয়, সেনাপ্রধানের ভাষণ আর নেতৃত্ব দেয়া সমন্বয়কদের বহুল প্রতীক্ষিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিজয়গাঁথা রচিত হয় সেদিন।

‘ফ্যাসিস্টদের রুখতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে’
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি
চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ (বুধবার, ১ জুলাই)। জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে শতশত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ছাত্রদলের এ আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাইকে নানাভাবে বিক্রি করেছে বিভিন্ন মহল- অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন দেশে সব সময় প্রাসঙ্গিক: মির্জা ফখরুল
জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যেতে চান বিএনপি উল্লেখ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শন এ দেশে সব সময় প্রাসঙ্গিক।

ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে: ব্যারিস্টার শাহরিয়ার
ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, সরকার সব জায়গায় নিজের লোক বসাচ্ছে। এজন্য তো এত মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত করেনি। একটি স্বনির্ভর এবং ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জুলাই জাতীয় সনদের কোনো বিকল্প নেই।

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। এরই মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার (ভুয়া মুক্তিযোদ্ধা) গেজেট বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে: আসিফ নজরুল
আওয়ামী লীগ নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায় না, তারা তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

সাহস নেই বলেই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাহস নেই বলেই শেখ হাসিনা পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবার ভোটের মাঠে ‘ছাগল প্রবেশের’ সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
এবার ভোটকেন্দ্রের মাঠে ‘ছাগল প্রবেশের’ কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সুনামগঞ্জের জাদুঘর প্রাঙ্গণে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন তিনি।

সাবেক ঢাবি প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ডাকসু নেতার ‘আল্টিমেটাম’
জুলাই গণহত্যার মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর গোলাম রাব্বানীর বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।