
এখনই ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নেই: ফয়জুল করীম
ফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ; দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিতি
বরিশালে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় করেন ভোটাররা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষ ভোটারদের। নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ ( বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সারা দেশের ভোটাররা ভয়ে আছে: ফুয়াদ
বরিশাল-৩ আসনের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ভোটাররা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে, সারা দেশের একই চিত্র।

সংখ্যায় কম হলেও ভোটের মাঠে সক্রিয় বরিশালের নারী প্রার্থীরা
আসন্ন নির্বাচনে বরিশাল বিভাগে নারী প্রার্থীর সংখ্যা মাত্র দুইজন। তবে সংখ্যায় যাই থাকুক নারী প্রার্থীরা-পুরুষের সঙ্গে সমান তালে প্রচারণা ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নারী সংখ্যার এ বৈষম্য নারী উন্নয়নের প্রতিবন্ধকতা বলে মনে করছেন সুশীল সমাজ।

জামায়াত এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল। এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে জানান, ৫৪ বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই কাজ শুরু করতে চায় জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বরিশালে মেহেন্দীগঞ্জের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুই দশক পর বরিশালে তারেক রহমানের জনসভা; নেতাকর্মীদের উদ্দীপনা
দুই দশক পর আগামীকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা।

পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পক্ষপাতীত্বের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বরিশালে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশালে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নগরীর রুপাতলী এলাকায় নির্বাচনি সমাবেশ ও গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান ব্যারিস্টার ফুয়াদের
দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযত আচরণের জন্য আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে বরিশালের বাবুগঞ্জে নির্বাচনি প্রচারণা শেষে এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট: যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তি
বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট চলছে। দুই থেকে তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না এলপিজিচালিত যানবাহনের চালকরা। এতে বিপাকে পড়েছেন চালকরা, পাশাপাশি যানবাহন সংকটে ভোগান্তি বেড়েছে স্থানীয় যাত্রীদেরও।