বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহর
প্রধানমন্ত্রীর গাড়িবহর | ছবি: সংগৃহীত
1

একদিনের সরকারি সফরে বরিশালের পথে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণসহ ৪টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে জেলার শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইএ