
আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে, বিতর্কের মুখে পড়েছে আইসিসি ও বিসিসিআই। বিতর্কিত সেই ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান আরুন সিং ধুমাল। তিনি বলেছেন, বাংলাদেশের বাঁহাতি এ পেসারের বাদ পড়া ছিল ‘দুর্ভাগ্যজনক’।

আইপিএল সম্প্রচারে আবেদন করলে আমরা সেটা ইতিবাচকভাবে দেখবো: তথ্যমন্ত্রী
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য কোনো আবেদন করলে সেটা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। আমাদের দিক থেকে কোনো রাজনৈতিক বিবেচনা নেই, অর্থনৈতিকভাবে বিষয়টি কতটা লাভজনক সেটাই আমাদের বিবেচনা।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়: বিসিবি
ভারতে নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা— গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি। এদিকে আইসিসির মেইল নিয়ে করা ক্রীড়া উপদেষ্টার মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

‘অনিশ্চয়তায়’ বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু; বিসিসিআইয়ের নতুন প্রস্তাবে কমবে জটিলতা?
বাংলাদেশের কোনোভাবেই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিপরীতে দেশটির নতুন দুই ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে বিসিসিআই। ফলে সহসাই জটিলতা থেকে মুক্তি মিলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এমন পরিস্থিতিতে বোর্ডের সাবেক পরিচালকের মতে, কূটনৈতিক তৎপরতায়ও পিছিয়ে বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু জটিলতা নিরসনে বিসিসিআই-আইসিসি চেয়ারম্যান বৈঠক আজ
বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে জটিলতা এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। আজ (রোববার, ১১ জানুয়ারি) বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে হবে এ সভা।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের আগ্রহ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলকে ভারত না পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর এমন প্রস্তাব দিয়েছে পিসিবি।

সর্বোচ্চ মহলের চাপেই মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে: বিসিসিআই কর্মকর্তা
ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, বরং সর্বোচ্চ মহলের চাপে মোস্তাফিজ আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। এমনকি বাংলাদেশি তারকার বাদ পড়ার খবরটি গণমাধ্যম থেকেই জেনেছেন বলে দাবি তার। অন্যদিকে আইপিএলে খেলতে না পারায় দ্য ফিজের অর্থ পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা।

মোস্তাফিজ ইস্যুতে উত্তাল সোশ্যাল মিডিয়া, ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারালো কলকাতা!
আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রভাব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় কেকেআর-এর ফেসবুক পেজ থেকে প্রায় ১০ লাখ ফলোয়ার (KKR Facebook followers drop) কমেছে বলে জানা গেছে।

কোনো ক্রিকেটারের অসম্মান আমরা মেনে নেবো না: বিসিবি সভাপতি
মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষেধাজ্ঞার ইস্যুতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় বিসিবি— জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে দেশের কোনো ক্রিকেটারের অসম্মান মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একে একে হাজির হয়েছেন পরিচালকরা। নির্ধারিত সভা না থাকলেও বিশ্বকাপ ভেন্যু নিয়ে চলমান জটিলতা আলোচনা করতেই হাজির একাধিক পরিচালক।

বিসিসিআই-মোস্তাফিজ ইস্যুতে কড়া অবস্থানে বিসিবি, অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের
নিরাপত্তা ও জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপস নয়, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার পর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, ভারতে টি-২০ বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদশ ক্রিকেট বোর্ড। কঠোর এ সিদ্ধান্তের সঙ্গে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার ছাড়পত্রও বাতিল করেছে বিসিবি। সরকারের নীতি নির্ধারকরা আইপিএলের সম্প্রচার বন্ধ ইস্যুতেও তৎপর।

মোস্তাফিজ ইস্যুকে স্পর্শকাতর বললেন কাইফ; বিসিসিআইয়ের কড়া সমালোচনায় মদন লাল
সরকারের নির্দেশনায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি না দেয়ার সিদ্ধান্তে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও অতুল ওয়াসেনরা। বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করেছেন কাইফ। এদিকে বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেন বিশ্বকাপজয়ী আরেক ক্রিকেটার মদন লাল।

বাংলাদেশ সফর অনিশ্চিত ভারতীয় ক্রিকেট দলের
২০২৬ সালেও ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল তাদের। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে এই কথা জানান।